আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: এ সেমিনার আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার উচ্চতর পরিষদের সদস্য হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব মুহাম্মাদী আরাকী, শ্রীলংকার হজ্জ বিষয়ক কার্যালয় প্রধান জনাব আলাভি মাওলানা, আহলে সুন্নতের আলেম ওলামা ও এদেশের শিয়া কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও বেশ কয়েকজন হজ্জ বিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
মুসলমানদের কার্যালয়ের প্রধান জনাব নাবাভী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বদা শ্রীলংকার মুসলমানদের শক্তিশালী ও তাদের উন্নতির জন্য বিভিন্ন বিষয়ে সাহায্য-সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছে।
অতঃপর প্রেসিডেন্টের পক্ষ থেকে আমিরে হজ্জ হিসেবে নির্বাচিত জনাব আলাভী মাওলানা বক্তৃতাকালে এ সেমিনার আয়োজনের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তিনি আগামী বছর এ সেমিনার আরাফাতের ময়দানে আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
জনাব মাওলানা ইসলাম ধর্মকে একটি শান্তির ধর্ম হিসেবে আখ্যায়িত করে, ইসলামকে শত্রুরা সন্ত্রাসবাদী একটি ধর্ম হিসেবে প্রচারের অপচেষ্টায়রত রয়েছে এ কথা উল্লেখ করে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও শ্রীলংকার মাঝে সম্পর্ক জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদি আরাকী শ্রীলংকা ও ইরান দু’ দেশের কয়েক হাজার বছরের সভ্যতার কথা উল্লেখ করে দু’টি দেশের জনগণের মাঝে বন্ধুত্ব সুলভ সম্পর্ক ও সংহতির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি তার বক্তৃতায় হজ্জের বিভিন্ন আধ্যাত্মিক দিকের প্রতি ইশারা করে মুসলিম উম্মাহকে জাগ্রত করার লক্ষ্যে হজ্জে ইবরাহিমীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান জনাব রোকনী, আগত অতিথিবৃন্দেরকে স্বাগত জানিয়ে হজ্জে ইবরাহিমীর স্থান ও মর্যাদা সম্পর্কে বক্তব্য রাখেন।
তিনি বলেন: হজ্জে ইবরাহিমী’র মাধ্যমে মুশরিকদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ এবং মুসলিম বিশ্বের অবস্থা সম্পর্কে অবগত হওয়া ও সাম্রাজ্যবাদীদের প্রকৃত রূপ চেনা সম্ভব। এ সময় তিনি জায়নবাদী সমর্থক কর্তৃক পবিত্র কোরআনের অবমাননার দ্রুত জবাব দানের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানান।
অতঃপর শ্রীলংকার হাশেমী ফাউণ্ডেশনের প্রধান জনাব রাফিল মাদানী হজ্জের উপর লেখা একটি প্রবন্ধ পাঠ করেন। সেমিনার শেষাংশে আলেমগণ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের (যার অধিকাংশ ছিল হজ্জ বিষয়ক) উত্তর দেন। এ সেমিনারের পাশাপাশি হজ্জের বিভিন্ন চিত্র সম্বলিত একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
সাইয়্যেদ জাওয়াদ তাবাতাবাঈ / ইসলামি সংস্কৃতি ও যোগাযোগা সংস্থার সংবাদ বিভাগ।#